১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পবিত্র ঈদুল আজহা

আজ পবিত্র ঈদুল আজহা। নামাজ ও এরপর কোরবানির মধ্য দিয়ে দিনটি উদযাপনে মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আমাদের দেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্মর হয়ে আসছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ঈদুল আজহার নামাজ আদায় করতে পছন্দের ঈদগাহে ছুটে যাবেন মুসল্লিরা। ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসলমানরা অল্লাহ’র সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন।

ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জামাত দুটিতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা আতিকুর রহমান। এ ছাড়া, নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ইমামতি করবেন মাওলনা আব্দুল হক, দারুল উলুম নিজামিয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা আমিনুল ইসলাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই বিভিন্ন জায়গায় ঈদের জামাত হয়ে যাবে।

গুলশানে সকাল ৫টা ৪৫ মিনিটে একটি ঈদের জামাত আয়োজনের তথ্য পাওয়া গেছে। এছাড়া, সকাল ৭টায়ও বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রামপুরা ও মিরপুরসহ বিভিন্ন জায়গায় ঈদের জামাত সকাল ৭টায় আয়োজন করার তথ্য পাওয়া গেছে।

প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন।

জাতীয় ঈদগাহে মুসল্লিদের প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ও আশপাশের এলাকায় চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।

ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে। পুরো ঈদগাহ এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

ঈদগাহের সব প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশি ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে এবং হাইকোর্ট ক্রসিংয়ে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড ব্যবস্থা থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোন মনিটরিংয়ের মাধ্যমে আকাশপথ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহ কেন্দ্রিক ট্রাফিক ডাইভারশন এবং পার্কিং নির্দেশনা অনুসরণ করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। শুধু জায়নামাজ এবং প্রয়োজনে ছাতা সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে ডিএমপি। সেই সঙ্গে কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না আনার জন্য অনুরোধ করা হয়েছে।

সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্য অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

৭২ দিনেও বসেনি আইসিইউ, ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু: মৃত ৪১

27 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ পবিত্র ঈদুল আজহা

পোষ্টের সময় : ০৬:৪৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬