১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যেই এ নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে রোডম্যাপ প্রণয়নের কাজ করছে।

তিনি আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। পাশাপাশি সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত হলেও বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় না। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলতে পারে।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি আরও বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বর্তমানে প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে ভূমি কর্মকর্তার রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়, ভাসছেন প্রশংসায়

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা 

06 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অক্টোবরে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

পোষ্টের সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬