১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অজি স্পিনার ম্যাথু কুনেমানের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ

  • খেলা ডেস্ক :
  • পোষ্টের সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৭৯ ভিউ :

শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ (২-০) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাথু কুনেমানের। অজি সেই স্পিনারের বিরুদ্ধেই এবার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে।

বামহাতি স্পিনার কুনেমান দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ে ১৬ উইকেট নিয়েছেন। এখন বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় তাকে বাধ্যতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর এই বিষয়ে ম্যাচ অফিশিয়ালরা অস্ট্রেলিয়ান দলকে অবগত করেছে। এখন ম্যাটকে বিষয়টি নিষ্পত্তি করার জন্য যাবতীয় পদক্ষেপ অনুসরণে সহায়তা করা হবে।’

২০১৭ সালে অভিষেকের পর থেকে ১২৪টি পেশাদার ম্যাচ খেলেছেন কুনেমান। তার মধ্যে আছে ৫টি টেস্ট, ৪টি ওয়ানডে। বিগ ব্যাশ লিগেও খেলেছেন ৫৫টি টি-টোয়েন্টি। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘তার আট বছরের পেশাদার ক্যারিয়ারে এবারই প্রথম বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো।’

ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন বোলার কনুই ভাঙতে পারেন সর্বোচ্চ ১৫ ডিগ্রি। তার বেশি হলে সেটাকে অবৈধ ধরা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, ২৮ বছর বয়সী কুনেমান হয়তো ব্রিসবেনে নির্ধারিত সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অজি স্পিনার ম্যাথু কুনেমানের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ

পোষ্টের সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫