০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।

রোববার (৩১ আগস্ট) রাতে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসে জয়নুল আবেদিন মিলনায়তনের ভিতরে রেখে গেটে তালা দিয়ে দেয় শিক্ষার্থীরা। দুপুর ১ টা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষকরা আটকে থাকেন।

পরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সমঝতার আলোচনা শুরু করেন। তবে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করে বহিরাগতরা এবং হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। এরপর শিক্ষকদের বের করে আনা হয়, শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

পোষ্টের সময় : ০৭:৫৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫