০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের লজ্জাজনক হার

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ১২:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩৫৭ ভিউ :

কলম্বোতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে তোলে ২৪৪ রান। জবাব দিতে নেমে এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ১০০ রানে ১ উইকেট। তবে এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে।

দলীয় ১০৫ রানে বাংলাদেশ হারায় অষ্টম উইকেট। অর্থাৎ ৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। ১০০/১ থেকে ১০৫/৮ ওয়ানডেতে ইতিহাসে এত কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড নেই আর একটিও। এর আগে ২০২০ সালে নেপালের বিপক্ষে এক পর্যায়ে ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল যুক্তরাষ্ট্র। অর্থাৎ মাত্র ৮ রানে ৭ উইকেট হারিয়েছিল তারা। প্রায় পাঁচ বছর পর তাদের শোচনীয় রেকর্ডটি নিজেদের করে নিলো বাংলাদেশ।

ধসের পর তানভীর ইসলাম (১৯ বলে ৫) আর মোস্তাফিজুর রহমানকে (১২ বলে ০*) নিয়ে শুধু হারের ব্যবধানটাই কমান জাকের আলী অনিক। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে জাকের আউট হন ৫১ রান করে। তাতে বাংলাদেশ অলআউট হয় ১৬৭ রানে।

ম্যাচে লিটন দাস আউট হন শূন্য রানে। শেষ ৬ ওয়ানডেতে এ নিয়ে চতুর্থবার শূন্য রানে ফিরলেন লিটন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও আউট হন শূন্য রানে। তাওহীদ হৃদয় ৪ বলে করেন এক রান। মিডল অর্ডারের এমন ব্যর্থতাই বড় হারের অন্যতম কারণ।

শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ রানে ৪ এবং কামিন্দু মেন্ডিস ১৯ রানে ৩ উইকেট নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের লজ্জাজনক হার

পোষ্টের সময় : ১২:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫