০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগের নামে কোন রাজনীতি চলবে না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপির সদস্য সচিব বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নামে মুজিববাদী আদর্শে কোনো রাজনীতি চলবে না। আজকের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ দুর্গ গড়ে তুলবে।

শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আখতার হোসেন।

আওয়ামী লীগকে ‘মানবতাবিরোধী অপরাধী’ আখ্যা দিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়েছে, গণহত্যা করেছে, দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। সেই দলটি আর কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না।

তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে বলেন, যে সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে, সেই সরকারের ম্যান্ডেট নিয়ে কাজ করতে হবে। সুশীল তত্ত্বাবধায়ক সরকার আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটি সরকারের প্রকৃত ক্ষমতার ভিত্তি।

আখতার হোসেন আরও বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই– আওয়ামী লীগের নাম নিবন্ধন খাতা থেকে কেটে দিতে হবে। এটি কোনোভাবেই দেশ পরিচালনার জন্য উপযুক্ত দল নয়।

আখতার হোসেন বলেন, এনসিপি আগেও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতেও রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের ঐক্যের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘আওয়ামী লীগের নামে কোন রাজনীতি চলবে না’

পোষ্টের সময় : ১১:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫