০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০১:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৪৫৫ ভিউ :

আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৯ মে) চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি লেখেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাইপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ থাকবে—এটাই প্রত্যাশা। ঢাকার বিভিন্ন স্থানে ইতোমধ্যে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও দেশজুড়ে ঢাকা অভিমুখে মার্চ শুরু হবে।

ফেসবুক পোস্টে তিনি আওয়ামী লীগকে “সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র, ইসলাম, নারী ও মানবতার বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন” হিসেবে উল্লেখ করে দলটিকে নিষিদ্ধ করতে বাংলাদেশপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অনুষ্ঠিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের প্রেক্ষাপট হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে, ৮ মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন। শুক্রবার দুপুর পর্যন্ত এ বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর বিকেল থেকে শাহবাগ মোড়ে দলটির নেতাকর্মীরা ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি শুরু করেন, যা এখনও চলমান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

পোষ্টের সময় : ০১:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫