০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে

  • RA
  • পোষ্টের সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৩৯১ ভিউ :

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজে দেখাতে আগ্রহী হয়নি কোন বেসরকারি চ্যানেল। সিরিজটির মিডিয়া স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। বিসিবির নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড থেকেই এ সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে গত ১৯ মার্চ মিডিয়া স্বত্ব বিক্রির জন্য আর্থিক প্রস্তাবনা ও আগ্রহপত্র আহ্বান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা ৭ এপ্রিলের মধ্যেও কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোয় ঘরের মাঠের সিরিজগুলো টি-স্পোর্টস ও জিটিভি সম্প্রচার করে আসছে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। কিন্তু গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে

পোষ্টের সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫