০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও ফাঁস: সাতক্ষীরার এমপি নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

আপত্তিকর ভিডিও প্রকাশের পর নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

সভায় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে আলোচনা হয়। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে এ সিদ্ধান্ত দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর দলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মহিলা কলেজে চাকরির জেরে ফুলপুর জামায়াত আমিরের পদ স্থগিত, দায়িত্বে জাকির হোসেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড

22 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আপত্তিকর ভিডিও ফাঁস: সাতক্ষীরার এমপি নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

পোষ্টের সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬