০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে বোতলবন্দি রেখে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৬ বছর পর আবারও বিশ্ব ফুটবলের মুকুট উঠল স্পেনের মাথায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে লা রোজা।

পুরো ম্যাচজুড়েই আক্রমণ, বলের দখল ও সুযোগ সৃষ্টিতে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ নৈপুণ্যে দীর্ঘ সময় ম্যাচে টিকে ছিল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের শুরু থেকেই ইয়ামাল, দানি ওলমো, ওয়ারজাবাল, পেদ্রি, নিকো উইলিয়ামস ও ফেরান তোরেসের আক্রমণে চাপে পড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে বিশ্বচ্যাম্পিয়নরা লক্ষ্যে একটি শটও নিতে পারেনি। বলের দখল, পাসিং ও আক্রমণ—সবখানেই এগিয়ে ছিল স্পেন।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। শেষদিকে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা, যা তাদের পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো উইলিয়ামসের করা একটি গোল ফাউলের কারণে ভিএআরের সহায়তায় বাতিল হয়। তবে স্পেনের আক্রমণের ধার কমেনি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে কাঙ্ক্ষিত গোল। ১০৬তম মিনিটে পেদ্রো পোরোর ক্রস থেকে নিকো উইলিয়ামসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান বদলি ফরোয়ার্ড ফেরান তোরেস।

শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ফাইনালে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ২০১০ সালের পর প্রথম এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসিদের।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইউএনওর অভিযানে রওয়ার বিলে নিষিদ্ধ জালের অবসান

বিশ্বকাপ ফাইনাল দেখার সময় ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

20 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আর্জেন্টিনাকে বোতলবন্দি রেখে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

পোষ্টের সময় : ০৪:০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬