০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন’

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৪০৯ ভিউ :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি বা আওয়ামী লীগের আমলে যারা দোসর ছিলেন না, এক সময় আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, টাকা পাচার পছন্দ করেননি কিংবা নিজেরাও এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এ ধরনের মানুষ বিএনপির নতুন প্রাথমিক সদস্য হতে পারবেন।

রিজভী বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক আগেই দূরে সরে গেছেন। ক্লিন ইমেজ রয়েছে যাদের। এছাড়া শ্রমিক, কৃষক, ব্যাংকার অর্থাৎ এলাকায় সজ্জন মানুষ হিসেবে পরিচিত তারা সবাই আমাদের নতুন সদস্য হতে পারবেন, যদি আমাদের দলের আদর্শ ধারণ করেন।

তিনি বলেন, বিএনপির নতুন সদস্য হতে পারবে সমাজের সর্বস্তরের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করেন, তারা আগ্রহী হবেন বিএনপির সদস্য হতে, এটা প্রত্যাশা করি। কারণ, এখন তো শেখ হাসিনার সেই আগ্রাসন আর নেই।

তিনি আরো বলেন, এবার বিএনপির প্রাথমিক সদস্য হতে হলে আগে প্রাথমিক সদস্য ফরম নিতে হবে এবং রশিদ কাটতে হবে। এভাবেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে সদস্য পদ দেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন’

পোষ্টের সময় : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫