০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে এমপি-মেয়রের অভিযা

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর যানজট নিরসন এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে অভিযান পরিচালিত হয়েছে।

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকনের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে দুপুর পযর্ন্ত নগরীর মেডিকেল কলেজ, মাসকান্দা ও দিঘারকান্দা বাইপাস এলাকায় সমন্বিত এ অভিযান করা হয়।

এ সময় চরপাড়া মোড় হতে মেডিকেল কলেজ সম্মুখ ও সংলগ্ন এলাকা এবং মাসকান্দা বাসস্ট্যান্ডে ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট অপসারণের নির্দেশ প্রদান করা হয়। একই সাথে সড়কে অযাচিত পার্কিং ( অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা) অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন করা হয়।

এছাড়াও ঈদ উপলক্ষ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দিঘারকান্দা বাইপাস এলাকায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় ফুটপাত ও মহাসড়ক হতে সিএনজি-অটোরিকশা, অবৈধ দোকানপাট, হকার ও ফলের দোকান অপসারণ করে এলাকা দখলমুক্ত করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত গণপরিবহনকে অযথা থেমে না থাকার নির্দেশনা প্রদান করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসানসহ পরিবহন মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে এমপি-মেয়রের অভিযা

পোষ্টের সময় : ০৫:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬