১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর একটি দল মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে। আমাদের মা-বোনদের ঘরে বন্দি করতে চাচ্ছেন; কিন্তু দেশকে গড়তে হলে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কী চোখে দেখবেন তা বলেছেন। অথচ সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে তারা ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিতে পারবে না। জনগণের সামনে অ্যাকাউন্ট হ্যাকের জলজ্যান্ত মিথ্যা বলছে।

তিনি বলেন, নারীদের শিক্ষিত করে তুলতে খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত সরকারের মতো আমি-ডামি ও রাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে-পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ যদি কোনো সুযোগ নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।

বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানি দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের সঙ্গে নিয়ে দেশ গড়বে।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে যশোরের ফুলকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে। চালু করা হবে এ অঞ্চলের চিনি শিল্পগুলো।

এদিকে প্রথমবারের মতো সোমবার যশোরে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে দুপুরে জনসভায় অংশ নেন তিনি। দলীয় প্রধানের আগমনকে ঘিরে সমাবেশস্থলে মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে স্লোগানে স্লোগানে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে প্রবেশ করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুরো সমাবেশস্থল কানায় কানায় পরিণত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ত্রিশালে শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

নিষ্ঠা ও মানবিকতায় শেরপুরবাসীর আস্থায় ডা. আসাদুজ্জামান

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

পোষ্টের সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬