০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি সদস্য সচিব আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:৪৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৪৩৮ ভিউ :

পরিবার-পরিজনসহ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ মে) ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।

তিনি আরও লেখেন, চিঠিটা ডাকপিওন গতকাল (শুক্রবার) বড় ভাইয়ের কাছে দেন। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।

আখতার লেখেন, বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এনসিপি সদস্য সচিব আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

পোষ্টের সময় : ১২:৪৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫