০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমন একটি দল আছে, যাদের কাজকর্মই মুনাফেকি : বাবর

নেত্রকোনা–৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশে এমন একটি দল আছে যারা আবোলতাবোল বলছে; তাদের একমাত্র কাজ হলো মুনাফেকি করা।

আমরা স্বাধীন দেশে বাস করি। আমাদের একটি লাল-সবুজের পতাকা ও একটি মানচিত্র রয়েছে। যারা ৭১ ও ২৪–কে একসাথে তুলনা করতে চায়, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধাভরে স্মরণ করি, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানকেও শ্রদ্ধাভরে স্মরণ করি। ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে, কোনো কথা বলে না। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে কর্নেল অলি আহমদকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তাদের এই মুনাফেকি সম্পর্কে সকল নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, ভাই ও বোনেরা, আমার নেতা ১৭ বছর নির্বাসনে ছিলেন। সেখানে তিনি এমনি বসে থাকেননি; তাঁর একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। যদি আমরা সব সংখ্যাগরিষ্ঠ আসন পাই ও সরকার গঠন করি, তাহলে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড ব্যবস্থা চালু করবেন। এই দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা জরুরি। আমরা দক্ষ নাগরিক গড়ে তুলব, দেশের অর্থনীতিকে চাঙ্গা করে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনব। যুবকদের বিদেশে পাঠানোর মাধ্যমে আমরা দক্ষতাকে স্বয়ংসম্পূর্ণ করব।

আজ শনিবার সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তাহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িকে মাদক ও জুয়া-মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন দলীয় নেতাকর্মীদের ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া এবং ফলাফল সংগ্রহ করে ঘরে ফেরার উদাত্ত আহ্বান জানান তিনি।

মদন উপজেলা বিএনপির সভাপতি এন. আলমের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির হেভিওয়েট নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আলম সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে জেল থেকে বের হয়েই বাদী পক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এমন একটি দল আছে, যাদের কাজকর্মই মুনাফেকি : বাবর

পোষ্টের সময় : ০১:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬