০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্র না ছাড়লে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্টের ছেলেকে হত্যার হুমকি

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০৩ ভিউ :

ময়মনসিংহ- ১১ (ভালুকা) আসনে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর কেন্দ্র না ছাড়লে ছেলেকে হত্যা করার হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার রাজ্যই ইউনিয়নে মধ্যরাজ্যই এলাকায় এই ঘটনা ঘটে।

সুত্র জানায়, রাজ্যই ইউনিয়নে মধ্যরাজ্যই বালিকা সরকারি উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রে ভোটের অনিয়মের প্রতিবাদ করেন কনক।

এজেন্ট কনক বলেন, আমি কেন্দ্রে এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার ছেলের নাম্বারে কল আসে। কল রিসিভ করতেই অপহরণকারিরা বলে আমি এজেন্ট নিয়ে কেন্দ্র না ছাড়লে ছেলেকে মেরে ফেলবে। পরে আমি কেন্দ্র থেকে বের হয়ে আসি। এখন ছেলের নাম্বারে ফোন দিলেও রিসিভ করছে না। কে বা কারা অপহরণ করেছে, তা আমার জানা নেই।

এবিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বিএনপি: মোতাহার

মদনে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দ্র না ছাড়লে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্টের ছেলেকে হত্যার হুমকি

পোষ্টের সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬