০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোনোদিন দেশে ফিরে আ.লীগ রাজনীতি করতে পারবে না’

কোনোদিন আওয়ামী লীগ দেশে ফিরে রাজনীতি করতে পারবে না বলে মনে করেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (৩১ মে) ময়মনসিংহের হালুয়াঘাটের উত্তর খয়রাকুড়ি অডিটোরিয়ামে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘জিয়াউর রহমান খুব সততার জীবন-যাপন করতেন। তার পরিহিত পোশাক ছোট করে তার দুই ছেলে তা পরিধান করতেন। ডাল-ভাত-ভাজি ছিল তার আহারের তালিকায়। তাই তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ–দুর্দশা দেখে মানুষের কল্যাণমুখী ইতিবাচক রাজনীতির ধারা সৃষ্টি করতে পেরেছিলেন।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ছিল খুবই সাধারণ। তার পরিবারের জন্য তিনি কিছুই রেখে যাননি। তার মৃত্যুর পর মুক্তিযুদ্ধের অবদান, দেশপ্রেম ও সাবেক সেনাপ্রধান হিসেবে স্বীকৃতিস্বরূপ সরকার তার রেখে যাওয়া পরিবারের জন্য বেগম জিয়াকে মইনুল রোডের বাড়িটি বসবাসের জন্য দিয়েছিল। কিন্তু প্রতিহিংসার বশে আওয়ামী লীগ সরকার তাকে সেই বাড়ি থেকে বের করে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ভাগ্যের কী নির্মম পরিহাস, কয়েক বছর পর তারা সপরিবারে দেশ থেকে পালিয়ে গেছেন। আর কোনোদিন আওয়ামী লীগ দেশে ফিরে রাজনীতি করতে পারবে বলে মনে হয় না।’

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসানাত বদরুল কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্থানীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. সাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমজাদ আলী, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাতুষ সরকারসহ আরও অনেকে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

সবুজ মাংস নিয়ে বাকৃবির অধ্যাপকের বৈজ্ঞানিক ব্যাখ্যা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘কোনোদিন দেশে ফিরে আ.লীগ রাজনীতি করতে পারবে না’

পোষ্টের সময় : ১১:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫