আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দলের সাথে ঐক্য করলেও এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে। উচ্চ কক্ষে পিআরের পক্ষে এনসিপি নিম্ন কক্ষে পিআরের বিপক্ষে আছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম।
মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আইনগত বাধা যেহেতু নেই তাই নির্বাচন কমিশনকে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এ-সময় জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, সদস্য ইকরাম এলাহী খান সাজ, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, মোকারম আদনান, ফুয়াদ খান, জিকে ওমর প্রমূখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 





















