০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার উদ্বোধন করা পরানগঞ্জ হাসপাতালে ইনডোর সেবার উদ্যোগ এমপির

ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরঘেঁষা চরাঞ্চলবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২০০৬ সালের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের সদর উপজেলার পরানগঞ্জে ২০ শয্যার হাসপাতাল নির্মাণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৮ বছর অতিবাহিত হলেও ২০ শয্যার এ হাসপাতালটিতে নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল। চালু করা হয়নি হাসপাতালটির ইনডোর সেবা এবং ভর্তি কার্যক্রম।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর বিগত আওয়ামীলীগ সরকার অবহেলার শিকার এই হাসপাতালটির কার্যক্রম পুরোদমে শুরু করতে উদ্যোগ গ্রহন করেছেন ময়মনসিংহ- ৪ আসনের সংসদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ খবরের সত্যতা নিশ্চিত করেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের অবহেলার শিকার ২০ শয্যার পরানগঞ্জ হাসপাতালের ইনডোর সেবা চালু করার জন্য ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী বরাবরে লিখিত আবেদন জানানো হয়েছে। আশা করছি বর্তমান সরকার প্রধান তারেক রহমানের একান্ত স্বদিচ্ছায় সদর উপজেলার চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে।

ওই আবেদনে তিনি উল্রেখ করেন- আমার নির্বাচনী এলাকা-১৪৯ ময়মনসিংহ-০৪ (সদর) উপজেলাধীন ৪নং পরানগঞ্জ ইউনয়নে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সটি (২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল) মূলত বর্হিবিভাগীয় চিকিৎসা প্রদান করে থাকে। তবে দেড় যুগের বেশি সময় ধরে স্বৈরাচার সরকারের আমলে এর ইনডোর বা ভর্তি সেবা বন্ধ রাখা হয়। বর্তমানে এখানে সাধারণত স্বাস্থ্য সেবা নারী ও শিশু চিকিৎসাসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। ফলে দীর্ঘ সময় ধরে হাসপাতালটির ইনডোর সেবা বা রোগী ভর্তির কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয়দের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায়, আমার নির্বাচনী এলাকার জনসাধারণের চিকিৎসার সুব্যবস্থা করার জন্য হাসপাতালটি অতীব জরুরী ভিত্তিতে ইনডোর কার্যক্রম দ্রুত চালু করার জন্য বিনীত অনুরোধ করছি।’

অভিযোগ রয়েছে- বিএনপি সরকারের আমলে এই হাসপাতালে বরাদ্দকৃত বেড, এক্সরে মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি নিজ এলাকা গৌরীপুরে নিয়ে যান বিগত আওয়ামীলীগ সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান এমপি। স্থানীয়রা বলছেন বিএনপি সরকার হাসপাতাল ভবনসহ চিকিৎসক ও স্টাফদের বেশ কয়েকটি আবাসন ভবন নির্মাণ করে গেলেও বিগত ১৮ বছরেও হাসপাতালটি ইচ্ছেকৃত ভাবে চালু করেনি আওয়ামীলীগ সরকার।

এদিকে র্দীঘ সময় পর হলেও এই হাসপাতালটির কার্যক্রম পুরোদমে শুরু করতে উদ্যোগ গ্রহন করায় ময়মনসিংহ- ৪ আসনের সংসদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উচ্ছ্বসিত চরাঞ্চলবাসী। তারা বলেন- এই হাসপাতালের কার্যক্রম পুরোদমে শুরু হলে চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবার কোন সঙ্কট থাকবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খালেদা জিয়ার উদ্বোধন করা পরানগঞ্জ হাসপাতালে ইনডোর সেবার উদ্যোগ এমপির

পোষ্টের সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬