০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। বুধবার তিন উইকেটের রোমাঞ্চকর জয়ে সফরকারীরা সিরিজে এগিয়ে যায়।

মাত্র ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে একসময় ৯৫ রান তোলে কোনো উইকেট না হারিয়ে। তবে এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। মিরাজের দুর্দান্ত স্পেলে দ্রুত কয়েকটি উইকেট হারায় জিম্বাবুয়ে।

ম্যাচে দুই ইনিংসে ৫টি করে মোট ১০ উইকেট নেন মিরাজ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রানে নাইয়াশা মায়াভোকে ফিরিয়ে দেন তিনি। তখন জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২৯ রান, হাতে মাত্র ৪ উইকেট। এমন সময়ে ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরে ধৈর্যের সঙ্গে ব্যাট করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। শেষ পর্যন্ত মাধেভেরে রিভার্স সুইপে চার মেরে নিশ্চিত করেন জিম্বাবুয়ের জয়।

এর আগে চতুর্থ দিনে দেড় ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে জাকের আলি ব্যতিক্রম ছিলেন, ১১১ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। তবে বাকিরা ব্যর্থ হওয়ায় দল থামে ২৫৫ রানে। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ৭২ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নায়ক হন এবং দ্রুততম ৫০ উইকেট শিকারি হিসেবে জিম্বাবুয়ের ইতিহাসে জায়গা করে নেন।

সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারীরা, আর বাংলাদেশ পড়লো সমালোচনার চাপে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

পোষ্টের সময় : ০৮:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫