০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাপ সত্ত্বেও জ্বালানির দাম না বাড়িয়ে জনস্বার্থ রক্ষা করছেন তারেক রহমান: প্রিন্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, জ্বালানি তেলের বৈশ্বিক সংকট ও অর্থনৈতিক চাপের কারণে বিশ্বের প্রায় সব দেশেই তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের জনগণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানির মূল্য বৃদ্ধি করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (২৮ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা বাজারে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সবার আগে বাংলাদেশ ও দেশের জনগণ’- এই নীতির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনা করছেন উল্লেখ করে প্রিন্স বলেন, দেশ ও জনগণের স্বার্থই বিএনপি ও তারেক রহমানের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। মানুষের জীবনযাত্রার ব্যয় যেন সহনীয় থাকে, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সব সময় জনগণের পাশে রয়েছে এবং সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘তারেক রহমান অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ড, সুদসহ কৃষিঋণ মওকুফ, ইমাম-মোয়াজ্জেনসহ অন্যান্য ধর্মের নেতাদের রাষ্ট্রীয় প্রণোদনা প্রদানসহ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন, যা ইতিহাসে বিরল।’

তিনি সবাইকে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার এবং জ্বালানি তেল ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, বিএনপি নেতা সামসুল হক, আমজাদ হোসেন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চাপ সত্ত্বেও জ্বালানির দাম না বাড়িয়ে জনস্বার্থ রক্ষা করছেন তারেক রহমান: প্রিন্স

পোষ্টের সময় : ১০:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬