০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের সহায়তা পেলে এগিয়ে যেতে পারবে দেশ: মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও বিনিয়োগের সহায়তা পেলে বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে পারবে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চীন বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশটির উল্লেখযোগ্য অগ্রগতির সুবিধা বাংলাদেশ কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে প্রায় ৪ কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে চীনের প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ ও চীনের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের তরুণরা চীনে উচ্চশিক্ষা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করছে।

এলজিআরডি মন্ত্রী আরও বলেন, আমদানিনির্ভরতা কমিয়ে জ্বালানি খাত, কারিগরি শিক্ষা, কৃষি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে চীন বাংলাদেশের পাশে থেকে পারস্পরিক স্বার্থে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারে।

দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পায় এবং পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- ত্রাণ প্রতিমন্ত্রী

ভালুকায় উত্তেজিত জনতার আগুনে পুড়ল মাদক কারবারির বসতঘর

17 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চীনের সহায়তা পেলে এগিয়ে যেতে পারবে দেশ: মির্জা ফখরুল

পোষ্টের সময় : ০২:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬