জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঘোষিত ফলাফলে জানা যায়, সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন।
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে পুরুষ ক্যাটাগরিতে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান (শিবির) এবং নারী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা (শিবির)।
এই ফলাফলে জাকসুর গুরুত্বপূর্ণ পদগুলোতে শিবির-সমর্থিত প্রার্থীদের শক্ত অবস্থান নিশ্চিত হয়েছে বলে পর্যবেক্ষকদের মত।
স্টাফ রিপোর্টার 




















