সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান “তারেক রহমানের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে—জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে এখন তার নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ সদর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু ওয়াহাব আকন্দ।
বুধবার ৮ অক্টোবর দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট জনগণের কাছে পৌঁছে দিতে নগরীর বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করেন সদর-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু ওয়াহাব আকন্দ।
গণসংযোগ কালে জনগণের পছন্দ আবু ওয়াহাব আকন্দ বলেন, তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আমরা গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যেতে পারব কি না, তা নির্ভর করবে সুষ্ঠু নেতৃত্বের ওপর। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র মেরামতে আগামীর বাংলাদেশ হবে সবার এ স্লোগানকে সামনে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে জনগনকে সাথে নিয়েই তা বাস্তবায়ন করতে হবে। আসন্ন নির্বাচনে দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।
ময়মনসিংহ সদর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু ওয়াহাব আকন্দের গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার 




















