০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই অভ্যুত্থানের মেন্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার পাঁচ বছর থাকতে চায়’

  • RA
  • পোষ্টের সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৪২০ ভিউ :

জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনাজপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, জুলাই অভ্যুত্থানের মেন্ডেট নিয়েই তারা এখন পাঁচ বছর থাকতে চায়। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। এই সরকার তো কখনো নির্বাচন করেনি। আর নির্বাচন করবেও না।

বিএনপি জনগণের পালস বুঝে রাজনীতি করে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন হয়েছে, এরপরও বিএনপি আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘জুলাই অভ্যুত্থানের মেন্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার পাঁচ বছর থাকতে চায়’

পোষ্টের সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫