০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ আজ

জুলাই গণঅভূত্থানের কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হওয়ার কথা রয়েছে। দুই সমাবেশ ঘিরে শহরজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। যদিও চলাচলে ডিএমপির তরফে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশে জড়ো হবেন এনসিপির নেতাকর্মীরা।

এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান।

দুই সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঢাকার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে। একই সঙ্গে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার অনুরোধ করে ডিএমপি।

শনিবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ আজ

পোষ্টের সময় : ০৯:৫০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫