১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রিজে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রোড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থল (জিরো পয়েন্ট) এ নবনির্মিত ওভার ব্রিজের দুই পাশেই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন নামফলক স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের এই নামফলক ২৭ মে ২০২৫ তারিখ মঙ্গলবার লাগানো হয়।

এবিষয়ে উপাচার্য বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ হতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রথমবার আসা ব্যক্তিবর্গের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজে বের করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই নামফলক লাগানোর ফলে ঢাকা-ময়মনসিংহে যাতায়াতরত ব্যক্তিগণের এখন আর বিশ্ববিদ্যালয়কে খুঁজে বের করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের নাম এমনিতেই তাঁদের নজর কাড়বে। এর ফলে একদিকে বিশ্ববিদ্যালয়ে আগত সকলের জন্য সুবিধা হবে এবং অপরদিকে বিশ্ববিদ্যালয়ের নাম সবার মাঝে ছড়িয়ে যাবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা

সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়: ত্রাণ প্রতিমন্ত্রী 

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রিজে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন

পোষ্টের সময় : ০৪:০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫