০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে ‘ভুয়া’ স্লোগানের মুখে এলাকা ছাড়লেন ময়মনসিংহ উত্তর যুবদল সভাপতি

ময়মনসিংহের নান্দাইলে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূলের নেতাকর্মীদের না জানিয়ে মিছিল করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জেলা উত্তর যুবদলের শীর্ষ নেতারা।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীদের প্রতিবাদ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে দ্রুত স্থান ত্যাগ করেন জেলা উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামসু এবং সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব।

স্থানীয় যুবদল সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচি থাকলেও জেলা উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামসু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব জেলার মূল কর্মসূচি ছেড়ে নান্দাইল উপজেলার একটি ইউনিয়নে আসেন।

অভিযোগ রয়েছে, সেখানে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়া কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁরা একটি মিছিল বের করার উদ্যোগ নেন। এ ছাড়া মিছিলের জন্য অন্য উপজেলা থেকেও লোক ভাড়া করে আনা হয়েছে বলে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন।

বিষয়টি জানতে পেরে নান্দাইল উপজেলা ও তৃণমূল পর্যায়ের যুবদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মিছিল শেষে ফেরার পথে চৌরাস্তা এলাকায় তৃণমূলের নেতাকর্মীরা জেলা উত্তর যুবদলের সভাপতির পথরোধ করেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ধানের শীষের বিরোধিতাকারীদের সঙ্গে নিয়ে জেলা শীর্ষ নেতারা কেন জেলার মূল কর্মসূচি ছেড়ে নান্দাইলের একটি ইউনিয়নে এসেছেন এবং কেন স্থানীয় উপজেলা যুবদলের কাউকে না জানিয়ে এমন সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তা তাঁদের বোধগম্য নয়।

উপস্থিত নেতাকর্মীরা জেলা সভাপতিকে এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে অভিযোগ করেন তাঁরা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাপতি শামসুল হক শামসু ও তাঁর সঙ্গে আসা নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও যুবদলের অভ্যন্তরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামসুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে চলছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে ‘ভুয়া’ স্লোগানের মুখে এলাকা ছাড়লেন ময়মনসিংহ উত্তর যুবদল সভাপতি

পোষ্টের সময় : ১১:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬