১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জনসভায় লোকসমাগমে ময়মনসিংহ নগরবাসীর কষ্টের জন্য বিএনপির দুঃখপ্রকাশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টানা দুই দশক পর আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন। তার এই আগমনে ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর) নেতাকর্মী ও সাধারন মানুষের ব্যাপক সমাগম ঘটবে। এতে নগরবাসির মধ্যে সাময়িক কষ্টের সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কায় দুঃখপ্রকাশ করেছেন বিএনপি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো: শরীফুল আলম এ দুঃখপ্রকাশ করেন।

দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে জনসভার সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক অবস্থান এবং প্রত্যাশিত জনসমাগম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে এবং ব্যাপক লোকসমাগমের আশা প্রকাশ করে নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরীর সার্কিট হাউজ মাঠের জনসভার জন্য জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি প্রস্তুতি শেষ পর্যায়ে। পুরোদমে চলছে মঞ্চ তৈরীর কাজ। ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে শুভেচ্ছা সম্বলিত প্যানা ও ফেস্টুন।

তারা জানান, তারেক রহমানের জনসভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলু। এ সময় মঞ্চে উপস্থিত থাকবেন ৪ জেলার ২৪ জন দলীয় প্রার্থী।

সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, দীর্ঘ দুই দশক পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান। এ খবরটি দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের মধ্যে উৎসব আমেজের সৃষ্টি করেছে। ইতিমধ্যে এ জনসভা সফল করতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আশা করছি তারেক রহমানের এই জনসভা লোকসমাগমের দিক থেকে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে। এ জন্য নিরাপত্তা বিবেচনায় জেলা ও বিভাগীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করে সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্বাচনি এ জনসভায় দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলে আমরা আশাবাদি। এতে নগরবাসির মধ্যে সাময়িক কষ্টের সৃষ্টি হতে পারে, এ কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এবং জনসভা সফল করতে নগরবাসির সহযোগিতা কামনা করছি।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও ময়মনসিংহ-৪ সদর আসনের দল মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দীর্ঘদিন পর নেতা আমাদের মাঝে আসছে, এটা আমাদের জন্য গৌরবের, আমরা উদ্বেলিত। এতে সাধারন মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই জনসভাকে সাফল্যমন্ডিত করতে আমাদের পূর্বঅভিজ্ঞতার আলোকে কাজ করছি।

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ হান্নান খান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল আলম খসরু উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দিয়েছিলেন মাস্ক

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারেক রহমানের জনসভায় লোকসমাগমে ময়মনসিংহ নগরবাসীর কষ্টের জন্য বিএনপির দুঃখপ্রকাশ

পোষ্টের সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬