০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ

দীর্ঘদিন পর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। ৪ জুন ভুটানকে হারিয়ে সেই প্রত্যাবর্তন রাঙালেও সিঙ্গাপুরের বিপক্ষে তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। আলোচিত এই ম্যাচে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিকরা।

ম্যাচ শুরুর আগে সমর্থকদের মাঝে ছিল প্রবল উত্তেজনা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, ইতালিয়ান লিগে খেলা ফাহামেদুল ইসলাম ও কানাডা প্রবাসী সমিত সোমের আগমনে নতুন চেহারা পায় বাংলাদেশ দল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল সমর্থকদের। তবে মাঠের পারফরম্যান্সে সে প্রত্যাশা পূরণ হয়নি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে সং উই ইয়াংয়ের গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইখসান ফান্দি। যদিও ৬৭ মিনিটে হামজার পাস থেকে রাকিব হোসেন এক গোল শোধ দেন, তবে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণাত্মক খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। সমিত সোম একাধিক আক্রমণ তৈরি করলেও রাকিব ও ফাহামেদুল তা রূপান্তর করতে পারেননি। শেষদিকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

হামজা-সমিতদের উজ্জ্বল উপস্থিতি কিছুটা আশার আলো দেখালেও জয়বঞ্চিত থাকায় শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় বাংলাদেশের।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ

পোষ্টের সময় : ০৯:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫