১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে মোদিকে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য অবজার্ভার পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। যে এলাকায় মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানেই বৃহস্পতিবার পূজার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন। আয়োজকেরা কর্মসূচিটির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’। সাধারণত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এ ধরনের পাঠ ‘হনুমান চালিশা’ নামে পরিচিত।

মোদির পূজার এ আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

তবে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটির দাবি, আয়োজকেরা একটি সংবাদ সম্মেলন করার কথা বলে প্রেস ক্লাবের একটি হল ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়।

বিষয়টি নজরে আসার পর প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের মতে, এ ধরনের আয়োজন হল ভাড়ার চুক্তির সরাসরি লঙ্ঘন।

এ ঘটনায় এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে এমন একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও তারা দেখতে পেয়েছে। তবে এ আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।

সংগঠনটি আরও স্পষ্ট করে জানায়, হলটি সংবাদ সম্মেলনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়াটেরা চুক্তির শর্ত ভঙ্গ করায় তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে আয়োজনটি বন্ধ করে দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দিল্লিতে মোদিকে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয়

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দিল্লিতে মোদিকে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা

পোষ্টের সময় : ১০:১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬