১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশের উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে হবে’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন বলেছেন, দেশের উন্নয়নে প্রান্তিক পর্যায়ের কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে হবে। স্বল্পোন্নত দেশগুলোতে জনপদ আর্থিক অন্তর্ভুক্তিতে অনেকটা পিছিয়ে। আমরা যত বেশি আর্থিক অন্তর্ভুক্তিতে যুক্ত হবো এবং আর্থিক লেনদেনে অভ্যস্ত হবো, আমাদের জীবনমান তত উন্নত হবে। এতে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে।

সরকারের একার পক্ষে এটি সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “সবাই মিলে এটি করতে হবে। ময়মনসিংহ অঞ্চলে এই উদ্যোগ বাস্তবায়নের জন্যই আজকের এই আয়োজন।”

প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরা ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে উত্তরা ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজিত হয়। পুনর্অর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধ সকল তফসিলি ব্যাংক এই কার্যক্রমের আয়োজন করে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইকবাল মহসিন এবং উত্তরা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের সকল ব্যাংকের আঞ্চলিক ও শাখা প্রধানগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে উত্তরা ব্যাংক ময়মনসিংহ কার্যালয়।

অনুষ্ঠানে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল-ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনর্অর্থায়ন স্কিমের আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে ময়মনসিংহ জেলার ১৫১ জন প্রান্তিক গ্রাহকের মাঝে ২ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘দেশের উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে হবে’

পোষ্টের সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬