০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও পরিবেশ রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল নগরের ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী খালের দুই পাশে সাড়ে তিনশ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে। এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

সাগরদী খাল রক্ষার বিষয়ে তিনি বলেন, খালের মধ্যে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সিটি করপোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিশ্ব জনসংখ্যা দিবসে বকশীগঞ্জে আলোচনা সভা

মাদকসেবনের অভিযোগে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা আনিসুর বহিষ্কার

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পোষ্টের সময় : ০৮:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬