০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষে ভোট দিলে ময়মনসিংহ হবে ‘মডেল নগরী’ : ওয়াহাব আকন্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিলে ময়মনসিংহকে মডেল নগরীতে হিসাবে গড়ে তোলা হবে- বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বিগত সময়ে ময়মনসিংহকে বিভাগ ঘোষনা হলেও এখন পর্যন্ত এর কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। কিন্তু আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দেন, বিএনপি যদি আপনাদের ভোটে সরকার গঠন করতে পারে তাহলে আগামীদিনে ময়মনসিংহ নগরীকে মডেল নগরীতে হিসাবে গড়ে তোলা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদ আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ওয়াহাব আকন্দ আরও বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আড়াই লক্ষ মা-বোনের উজ্জত হরণ হয়েছে যাদের সহযোগিতায়, যারা পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে ওই বাড়ীতে নারীরা আছে। আপনারা কী তাদের কে ভোট দিবেন ? নাকি, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যারা কাজ করতে চায়। এদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষনা দিয়ে যারা স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তাদেরকে ভোট দিবেন ? সে বিচার আপনারা মা-বোনদের কাছে দিয়ে গেলাম।

এ সময় রাষ্ট্র বিনির্মাণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি উপস্থিত ভোটারদের স্মরণ করিয়ে দিয়ে এই বিএনপির প্রার্থী আরও বলেন, ধানের শীষে ভোট দিলে এই এলাকার উন্নয়নসহ সারাদেশের উন্নয়নে কাজ করবে বিএনপি। বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা যে দেশকে ধংস্ব করে গেছে, সেই রাষ্ট্রকে বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুবসহ বাকৃবি জিয়া পরিষয়দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে এদিন সকালে ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নির্বাচনি প্রচারণার অংশ হিসাবে কোতোয়ালি বিএনপির সঙ্গে মতবিনিময় শেষে নগরীর কেওয়াটখালী রেলওয়ে কলোনীস্থ হলি কোরআন একাডেমিতে নির্বাচনি সভায় বক্তব্য রাখেন। এরপর রাতে নগরীর দুর্গবাড়ী এলাকায় ব্যবসায়িদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধানের শীষে ভোট দিলে ময়মনসিংহ হবে ‘মডেল নগরী’ : ওয়াহাব আকন্দ

পোষ্টের সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬