০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়ায় ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৩টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যায়, জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডোমগাটা গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে মো. সাইফুল্লাহ। তার গ্রামের বাড়িতে বাবা-মা, বড় ভাই জয়নাল আবেদীন, স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে বসবাস করতেন।

জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাত ৩টা ১০ মিনিটের দিকে আমার বাড়ির একটি রান্নাঘরে আগুন দেওয়া হয়। বসতঘরে কুপিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। অনেক আগে থেকেই ছাত্রলীগ-আওয়ামী লীগ নানাভাবে হুমকি দিয়ে আসছে, ইদানিং হুমকি আসছিল। এ কাজটি আওয়ামী লীগ করেছে এটি ক্লিয়ার। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নেব।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে লাকড়ির একটি ঘরে আগুন ও বসতঘরের টিনের বেড়ায় তিনটি কোপের দাগ দেখেছি এবং টিন কেটে গেছে। এ ঘটনা নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বিষয়টি আসলে কী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, আহত ১০

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধোবাউড়ায় ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

পোষ্টের সময় : ০৪:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬