০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নোটে থাকবে আবু সাঈদ – মুগ্ধদের ছবি

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৯৮ ভিউ :

ঈদকে সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার কাগুজে নোট, যেগুলোর কিছুতে থাকছে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই নোটগুলোর ডিজাইনে গুরুত্ব পেয়েছে ‘জুলাই বিপ্লবে শহীদ’, ‘তারুণ্য’, ‘সুন্দরবন’, এবং দেশের ‘ঐতিহ্য ও সংস্কৃতি’।

ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ২৭ মে বাজারে আসবে ২০ টাকার নতুন নোট, যাতে থাকবে দিনাজপুরের কান্তজির মন্দির এবং একটি প্রাচীন বৌদ্ধমন্দিরের চিত্র। এরপর ২৯ বা ৩০ মে আসবে ৫০ টাকার নোট, যেখানে এক পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র এবং অন্য পাশে ঐতিহাসিক আতিয়া মসজিদ দেখা যাবে। ২ জুন আসবে ১০০০ টাকার নোট, যাতে স্থান পাবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধ।

এছাড়া, ৫ টাকার নোটে থাকবে ‘আবু সাঈদ ও মুগ্ধদের’ প্রতিকৃতি, ১০ টাকায় তারুণ্যের ঐক্যের প্রতীক এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ১০০ টাকার নোটে থাকবে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের বাঘ ও চিত্রা হরিণ। ২০০ টাকায় ফুটবে ধর্মীয় সহাবস্থানের প্রতীক—মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা। ৫০০ টাকার নোটে স্থান পেয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

‘রাতের ভোটের’ অভিযোগে ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

বাকৃবিতে স্বল্পমূল্যের হাঁসের প্লেগ টিকা উদ্ভাবন প্রকল্পের সমাপনী কর্মশালা

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নতুন নোটে থাকবে আবু সাঈদ – মুগ্ধদের ছবি

পোষ্টের সময় : ১১:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫