১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান’

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। সরকার তার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হুমায়ন কবির বলেন, ‌‘যেহেতু চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তাই নভেম্বর-ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান। এক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।’

আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে আগ্রহ বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি অংশ নেবে। সরকার গঠন করলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। এজন্য আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে ব্যাপক আগ্রহ বেড়েছে।’

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ন কবির বলেন, ‘আলোচনা ছিল খুবই সৌজন্যমূলক। তবে দেশের সার্বিক পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে দেশ নিয়ে পরিকল্পনা—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

সুধী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিএনপি নেতারা। পরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান’

পোষ্টের সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫