১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়ের বিস্ময়যাত্রা থামিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নরওয়ের স্বপ্নযাত্রার ইতি টেনে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে রোববার (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে টমাস টুখেলের দল।

ম্যাচের ৩৫তম মিনিটে মার্টিন ওদেগোরের পাস থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের দারুণ শটে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস ধরে দুর্দান্ত ফিনিশে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। নরওয়ের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়, আবার ক্রিস্তোফার আয়েরের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯২তম মিনিটে মর্গ্যান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক আরিয়ান হশল নিলাদ ঠিকভাবে তালুবন্দি করতে না পারলে ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন বেলিংহ্যাম। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল।

শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালেও ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি নরওয়ে। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড।

এই জয়ে ১৯৬৬ সালের পর চতুর্থবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল পেরিয়ে শেষ চারে উঠল ইংলিশরা। অন্যদিকে, এবারের আসরে ব্রাজিলকে বিদায় দিয়ে চমক জাগানো নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হলো কোয়ার্টার-ফাইনালেই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকসেবনের অভিযোগে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা আনিসুর বহিষ্কার

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নরওয়ের বিস্ময়যাত্রা থামিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

পোষ্টের সময় : ০৭:৩৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬