০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাঈমের ঘুর্ণিতে শ্রীলঙ্কা অলআউট, বাংলাদেশের লিড

জমে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার চলমান সিরিজের প্রথম টেস্ট। প্রথম ইনিংসে টাইগারদের করা ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২০ জুন) গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনে সুবিধাজনক অবস্থানে ছিল শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতির আগে কামিন্দু মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে মনে হচ্ছিল, তারা হয়তো বাংলাদেশের চেয়ে লিডই নিয়ে ফেলবে। ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে এগোচ্ছিল লঙ্কানরা। কিন্তু বিরতির পর হঠাৎ করেই খেই হারায় স্বাগতিকরা। নাঈম হাসানের ঘূর্ণি জাদুতে মাত্র ২০ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এতে মহামুল্যবান লিড পায় বাংলাদেশ।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে দুই সেঞ্চুরির ওপর ভর করে ৪৯৫ রান করে। জবাবে গলে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে দারুণ অবস্থানে ছিল শ্রীলঙ্কা। কিন্তু চতুর্থ দিন সকালে ঘুরে দাঁড়ান বাংলাদেশের বোলাররা, বিশেষ করে অফ স্পিনার নাঈম হাসান।

নাঈম চতুর্থ দিন সকালে একাই শিকার করেন চারটি উইকেট— কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থারিন্দু রাত্নায়াকা এবং ইনিংসের শেষ ব্যাটার আসিথা ফার্নান্ডো। এর আগে তৃতীয় দিন ফিরিয়েছিলেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমালকে। সবমিলিয়ে ৪৩.২ ওভার বল করে ১২১ রানে ৫ উইকেট নেন নাঈম, যা তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার।

শ্রীলঙ্কার ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন কামিন্দু মেন্ডিস, যিনি ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাকে ভালো সঙ্গ দিয়েছিলেন মিলান রাত্নায়াকা (৩৯) ও জয়াসুরিয়া (১১*)। তবে শেষ দিকে বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে পাত্তাই পাননি লঙ্কান লোয়ার অর্ডার ব্যাটাররা।

নাঈম টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন। ১২১ রানে নিয়েছেন ৫ উইকেট। হাসান ৭৪ রানে নিয়েছেন ৩টি। একটি করে নিয়েছেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নাঈমের ঘুর্ণিতে শ্রীলঙ্কা অলআউট, বাংলাদেশের লিড

পোষ্টের সময় : ০২:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫