১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করেছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছে। স্বল্প আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়াই ছিল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। যা আজ দেশের ২০টি জেলার মধ্যে ময়মনসিংহের নান্দাইলের এ এলাকায় শুরু হয়েছে।

তিনি শনিবার বিকালে নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসাবে আজ এ এলাকায় ফ্যামিলি কার্ড চালু হলো।প্রতি মাসে এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন সুবিধাভোগীরা। এ উদ্যোগ পরিবার গুলোর অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। নারী প্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি চালু করেছে। এসব ফ্যামিলি কার্ড বিতরণ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিশ্বাস, ধর্ম বর্ণ বিবেচনা করা হয়নি। সরকারের তরফ থেকে প্রথমে দেশের প্রতিটি ইউনিয়নের একটি ওয়ার্ড নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রথমে ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন করে ধারাবাহিকভাবে সকল ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে। উল্লেখ্য নারীদের অপেক্ষার প্রহর আজ শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই কার্ড বিতরন করেন নান্দাইলের জননন্দিত সাবেক এমপি মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মাধ্যমে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সাথে ময়মনসিংহের নান্দাইল সম্পৃক্ত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতি ছিল দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিবারের আর্থিক সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে এই ফ্যামিলি কার্ড।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক সহ সমাজ সেবা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি)সালাহ উদ্দিন মাহমুদ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম ও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্হানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল,মহিলাদল ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ১২৯৫ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

তথ্য গোপন করায় ময়মনসিংহের ৬ ছাত্রদল নেতাকে অব্যাহতি

16 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করেছে: তথ্য প্রতিমন্ত্রী

পোষ্টের সময় : ০৯:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬