০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচক প্যানেল থেকে হান্নান সরকারের পদত্যাগ

  • ক্রিড়া ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৩২ ভিউ :

জাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার হান্নান সরকার। মেয়াদ শেষে পদ ছাড়ার বিষয়ে লিখিত আকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। যার সত্যতা নিশ্চিত করেছে ক্রিকবাজ। ওই হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এই মাসের শেষ পর্যন্ত।

ক্রিকবাজের দেওয়া তথ্য অনুসারে হান্নান বিসিবিকে চিঠি দিয়েছেন গত ১ ফেব্রুয়ারি, ‘হ্যাঁ, বোর্ডকে আমি চিঠি দিয়ে বলেছি, নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করতে চাই।’

মূলত নতুন চ্যালেঞ্জ হিসেবে কোচিং ক্যারিয়ারকে বেছে নিতে চাচ্ছেন হান্নান। তিনি বলেছেন, ‘আমি কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চাই। এই কারণে জাতীয় নির্বাচক প্যানেলে আর থাকতে চাচ্ছি না। সেক্ষেত্রে বিসিবি যদি চায় তারা তাদের কোচিং সেটআপে আমাকে রাখতে, আমি সেটা গ্রহণ করতেও প্রস্তুত আছি।’

৪২ বছর বয়সী হান্নান সরকার বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার স্থায়ী ছিল দুই বছর। তার পর বিসিবিতে বয়স ভিত্তিক (অনূর্ধ্ব-১৯) নির্বাচক হিসেবে কাজ করেছেন প্রায় এক দশক। তার সময়েই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ২০২০ সালে। বয়স ভিত্তিক ক্রিকেটে তার সাফল্যের জন্যই জাতীয় পর্যায়ে এই পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় পিসিসির সমন্বিত শিক্ষা বিষয়ক সংযোগ সভা

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বাকৃবিতে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নির্বাচক প্যানেল থেকে হান্নান সরকারের পদত্যাগ

পোষ্টের সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫