০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নিতে বিএনপি ছাড়লেন ময়মনসিংহ-৮ আসনের সাবেক এমপি নূরুল কবির

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি শাহ্ নূরুল কবির দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রোববার বেলা ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দেওয়া দলীয় পদ থেকে পদত্যাগ পত্রে উল্লেখ করেন, শাহ্ নুরুল কবির সাবেক সংসদ সদস্য ১৫৩ ময়মনসিংহ ৮ (ঈশ্বরগঞ্জ)। আমি বর্তমানে ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ব্যক্তিগত অসুবিধা থাকায় আমি দলের সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। অতএব, আমি অদ্য থেকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। আজ রোববার পদত্যাগ পত্রটি তিনি স্বাক্ষর করেন।

শাহ্ নূরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির দলীয় মনোনয়নে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন।

শাহ্ নুরুল কবির বলেন, আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আমি আগামী নির্বাচনে অংশ নেব।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নির্বাচনে অংশ নিতে বিএনপি ছাড়লেন ময়মনসিংহ-৮ আসনের সাবেক এমপি নূরুল কবির

পোষ্টের সময় : ০৩:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫