০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের ভারে ভেঙে পড়ল বিএনপির কর্মী সম্মেলনের মঞ্চ

রাজশাহীতে নেতাকর্মীদের ভারে ভেঙেছে বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশ মঞ্চ।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর সপুরা এলাকার একটি ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এতে কেউই তেমন আহত হননি।

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা বিএনপির ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, শুক্রবার বিকেলে নগরীর শাহমখদুম থানা বিএনপির কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় প্রধান অতিথি মঞ্চ থেকে নামার পরে সমাবেশে আসা নেতাকর্মীদের অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে মঞ্চে উঠে পড়েন। এতে আচমকা মঞ্চ ভেঙে পড়ে।

এসময় মঞ্চে রাজশাহী মাহনগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ মহানগরের নেতাকর্মীরা ছিলেন।

রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ বিএনপি নেতারা জানান, এ ঘটনায় বিএনপি বা অঙ্গসংগঠনের কেউই আহত হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেওয়ানগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ধস, আটকা বহু মানুষ, সেনা মোতায়েন

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেতাকর্মীদের ভারে ভেঙে পড়ল বিএনপির কর্মী সম্মেলনের মঞ্চ

পোষ্টের সময় : ০২:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫