০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-১ আসনে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সরব

নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা না হলেও মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা বসে নেই। আগামী বছরের ফেব্রুয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ধারনায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এলাকায় প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী প্রার্থীরা হলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. হামিদুর রহমান রাশেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট। এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর একক প্রার্থী হলেন জেলা কর্মপরিষদ সদস্য ও কলমাকান্দা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম,বাংলাদেশ খেলাফত আন্দোলনের একক প্রার্থী জেলা খেলাফত আন্দোলনের জেলা আহবায়ক হাফেজ খাইরুল বাশার।

এ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় নিয়মিত গনসংযোগ করছেন। তিনি ব্যাক্তিগত উদ্যোগে দূর্গাপুর উপজেলা সদরের সোমেশ^রী নদীর ওপর বাশের সাকোঁ নিমার্ণ, এলাকার অসহায় হাজার হাজার রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। তিনি ২৮জুন দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রনয়ন করেছেন।

যে ৩১ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা। কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষক ছাত্রসহ সকল আইনজীবীদের কথা। অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা। ৫ আগস্টের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা হচ্ছে। দেশের মানুষ প্রত্যাশা করেছিল নির্বাচনটা হয়ে যাওয়ার। এই জাতীয় সংসদ নির্বাচন শুধু বিএনপির একা দাবী নয়, সারাদেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষের দাবী। আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন, ফেব্রুয়ারীর মাঝেই নির্বাচন দিবেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কায়সার কামাল বিগত দেড় দশক ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াইয়ে তিনি ছিলেন নেতৃত্বের অগ্রভাবে। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলা থেকে শুরু করে সারাদেশের নির্যািিতত দলীয় নেতাকর্মীদের উচ্চ আদালতে তিনি আইনী সহযোগিতা প্রদান করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের তিনি ব্যাক্তিগত তহবিল থেকে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন। এলাকার প্রতিটি প্রার্কতিক দূর্যোগে ব্যারিস্টার কায়সার কামাল এলাকাবাসীর পাশে রয়েছেন।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. হামিদুর রহমান রাশেদ। তিনি ১/১১ চলাকালীন গ্রেপ্তার হয়ে সেন্ট্রাল জেলের চম্পাকলি সেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সান্নিধ্যে দীর্ঘদিন কারাবরণ করেন। সাবেক জেলা বিএনপি নেতা ড. হামিদুর রহমান রাশেদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি দিকনির্দেশনা পালনে তিনি ছিলেন সক্রিয়। এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যার্শী ড. হামিদুর রহমান রাশেদের ক্লীন ইমেজ রয়েছে।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির সাবেক সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি । ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় রাজপথ থেকে তিনি ৩বার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে হয়রানি করা হয়। দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় সাবেক ছাত্রনেতা এজমল হোসেন পাইলটের ব্যাপক পরিচিতি রয়েছে।
এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর একক প্রার্থী হিসেবে জেলা কর্মপরিষদ সদস্য ও কলমাকান্দা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের একক প্রার্থী হিসেবে খেলাফত আন্দোলনের জেলা আহবায়ক হাফেজ খাইরুল বাশার এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নকলায় জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরের নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনা-১ আসনে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সরব

পোষ্টের সময় : ০২:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫