পথসভা, মতবিনিময় ও গণসংযোগে ভোট প্রার্থণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর চরপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারন মানুষের মধ্যে ভোট প্রার্থণায় প্রচারণা করেন বিভাগীয় নগরীর হেভিওয়েট আসনের এই প্রার্থী।
এর মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার অষ্টধর, কুষ্টিয়া এবং ভাবখালী ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ওয়াহাব আকন্দ। এ সময় একাধিক পথসভায় ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থণায় বক্তব্য রাখেন এই প্রার্থী।
এরপর দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যান্টিনে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে ড্যাব আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সভায় তিনি বলেন, স্বাধীনতা বিরোধী একটি দল ক্ষমতার লোভে ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ তাদের নেতা নারীদের কুটক্তি করে মন্তব্য করছে। দেশের মানুষ এসব সহ্য করবে না। আমি বিশ্বাস করি আগামীর রাষ্ট্র পরিচালনায় এদেশের মানুষ অতীতের মত এবারও বিএনপির প্রতি আস্থা রাখবে। গত ১৬ বছর ফ্যাসিবাদের স্বৈরাচারি শাসনে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্থ। এই অবস্থা থেকে উত্তরণে ধানের শীষ প্রতিকে ভোট দিন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ।
এ সময় ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা: এবিএম মূসার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বদরুদ্দিন সোহেল, ডা: মাহমুদ হোসেন নাসিম, সাংগঠনিক সম্পাদক ডা: সায়েম মনোয়ার, সদস্য ডা: মো: ঈসহাকসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 























