০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় ময়মনসিংহে এমপি ওয়াহাব আকন্দের বৃক্ষরোপণ কর্মসূচি

ময়মনসিংহ নগরীতে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে ফলজ, বনজ ও ঔষধীসহ ছায়া প্রদানকারী গাছ রোপন করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর মাসকান্দাস্থ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে এসব গাছ লাগানো হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এ সময় বৃক্ষরোপন কর্মসূচির নানাদিক তুলে ধরে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন- পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এ কারণে বর্তমান সরকার প্রধান তারেক রহমান ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন সারা বাংলাদেশকে সবুজ বনায়নে আচ্ছাদিত করবেন। এলক্ষ্যে তিনি কর্মসূচি ঘোষনা করেছেন। এ কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে ময়মনসিংহ নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বৃক্ষরোপন শুরু করেছি। এতে ফলজ, বনজ ও ঔষধীসহ ছায়া প্রদানকারী গাছ রোপন করা হচ্ছে। পাশাপাশি রোপনের পর প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতেও সবাইকে সচেষ্ট থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঢা: অনুপম ভট্টাচার্য্য, শিক্ষক ডা: আতিকুল হক, ডা: সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমূখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বার্থে কাজের আহ্বান এমপি ওয়াহাবের

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পরিবেশ রক্ষায় ময়মনসিংহে এমপি ওয়াহাব আকন্দের বৃক্ষরোপণ কর্মসূচি

পোষ্টের সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬