০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাক-ভারত উত্তেজনা: স্থগিত আইপিএল

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সাময়িকভাবে স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্রবার (৯ মে) বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়, সামরিক উত্তেজনার কারণে আইপিএলে অংশ নেওয়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। বিশেষ করে নিরাপদে যাতায়াতের বিষয়টি নিয়ে তারা চিন্তিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালে প্রথম ইনিংসের অর্ধেক খেলা হওয়ার পর কারিগরি ত্রুটির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শুরুতে বিদ্যুৎ বিভ্রাট হলেও পরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ম্যাচটি ১০ মিনিটের মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এরপর দল, খেলোয়াড়, সম্প্রচারকর্মী ও অন্যান্য লিগ সংশ্লিষ্টদের গোপনীয়তার সঙ্গে ধর্মশালা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরের ব্যবস্থা নেয়া হয়। সংশ্লিষ্টদের হোটেল থেকে বাসে তুলে দিল্লিগামী ট্রেনে পাঠানো হলেও তাদের গন্তব্য স্থান গোপন রাখা হয়।

আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার আগে বাকি ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়। সব দিক বিবেচনার পর সাময়িক স্থগিত করার পথেই হেঁটেছে বিসিসিআই।

সংঘাত শুরু হওয়ার পর আইপিএল সভাপতি অরুণ ধুমাল বলেছিলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। অংশীদারদের স্বার্থ এবং কৌশলগত দিক বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

ধর্মশালার ম্যাচসহ এখন পর্যন্ত আইপিএলের ৫৮টি ম্যাচ সম্পন্ন হয়েছে। গ্রুপ পর্বে বাকি রয়েছে আরও ১২টি ম্যাচ।

এই সিদ্ধান্তে টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়ে গেল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাক-ভারত উত্তেজনা: স্থগিত আইপিএল

পোষ্টের সময় : ১২:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫