১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। একই সাথে দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত।

এর আগে ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় তিনি অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা দেশের ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে দেশ গঠনে জাপানের কাছে আর্থিক সহযোগিতা চান। বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুমের প্রতিটি ঘটনা তদন্ত করা হবে। এ বিষয়ে কমিশন করার চিন্তা করছে সরকার। গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে ৩০ আগস্টের আগে বাংলাদেশ সই করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

পোষ্টের সময় : ০৬:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪