০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএল অভিষেকেই বাজিমাত রিশাদের

  • RA
  • পোষ্টের সময় : ০২:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৪৬৫ ভিউ :

পিএসএলে প্রথমবার খেলতে এসে নিজের দ্বিতীয় ম্যাচেই অভিষেকের সুযোগ পান তরুণ টাইগার স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেন তিনি। বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়ে শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে।

ব্যাট হাতে ইনিংসের শেষ ওভারে নেমে ১ বলে ১ রান করেন রিশাদ। এর আগে ফখর জামান (৩৯ বলে ৬৭) ও স্যাম বিলিংস (১৯ বলে অপরাজিত ৫০) এর দুর্দান্ত ব্যাটিংয়ে লাহোর তোলে ৬ উইকেটে ২১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স শুরু থেকেই চাপে পড়ে যায় এবং ১৬.২ ওভারে ১৪০ রানেই অলআউট হয়ে যায়।

রিশাদ নিজের দ্বিতীয় ওভারে ভয়ংকর রাইলি রুশোকে (১৯ বলে ৪৪) বোল্ড করে ফিরিয়ে দেন। এরপর নিজের শেষ ওভারে আরও ২টি উইকেট শিকার করেন—মোহাম্মদ আমিরকে লেগ ব্রেকে বোল্ড এবং আবরার আহমেদকে ক্যাচে পরিণত করেন। এই ম্যাচে দলের সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। লাহোর কালান্দার্স আগামী মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পিএসএল অভিষেকেই বাজিমাত রিশাদের

পোষ্টের সময় : ০২:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫