১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তিনির্ভর মাছ চাষে ময়মনসিংহে ‘অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স’ চালু

টেকসই ও প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণে ময়মনসিংহের তারাকান্দায় ‘অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স (CoE)’ চালু করেছে ফুডটেক বাংলাদেশ। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং পরিবেশবান্ধব মাছ চাষে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে মাছ চাষে উৎপাদনশীলতা বাড়বে, উদ্যোক্তাদের বিনিয়োগে আস্থা তৈরি হবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে। একই সঙ্গে টেকসই ও প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে বাংলাদেশের মৎস্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কানক।

উদ্বোধনী অনুষ্ঠানে ইন-পন্ড রেসওয়ে সিস্টেম (In-Pond Raceway System) এবং রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (Recirculating Aquaculture System-RAS) প্রযুক্তির মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব মাছ চাষের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন এলাকার মাছ চাষিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফুডটেক বাংলাদেশ ২০২২ সালে পাঁচ বছর মেয়াদি সরকারি-বেসরকারি অংশীদারিত্বমূলক কর্মসূচি হিসেবে যাত্রা শুরু করে। বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে লারিভ ইন্টারন্যাশনাল ও লাইটক্যাসল পার্টনার্স। কর্মসূচির আওতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিভিন্ন প্রতিষ্ঠান প্রযুক্তি হস্তান্তর, কৃষক প্রশিক্ষণ, বাণিজ্যিক পরীক্ষা এবং বাজারসংযোগ উন্নয়নে যৌথভাবে কাজ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হায়া

21 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রযুক্তিনির্ভর মাছ চাষে ময়মনসিংহে ‘অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স’ চালু

পোষ্টের সময় : ০৭:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬